ভর্তির নিয়ম ও প্রয়োজনীয় জিনিসপত্র এপ্রি. 02, 2026
-
ভর্তির নিয়ম: ছাত্র ভর্তিতে অভিভাবকের উপস্থিতি একান্ত প্রয়োজন । ছাত্রের সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং অভিভাবকের সদ্য তোলা ১ কপি ছবি ও ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ফরমের সাথে সংযুক্ত করা আবশ্যক ।
-
সামানপত্র: ছাত্রদের গিলাফসহ হাফেজী কুরআন শরীফ, রিহাল, তালাসহ ট্রাংক (২৬×৯×১৪ ইঞ্চি), স্লিপিংব্যাগ, কাথা, বালিশ, কমপক্ষে দুটি জুব্বা, দুটি পায়জামা (একটি সাদা হওয়া আবশ্যক), সাদা রুমাল, গেঞ্জি, লুঙ্গি, গামছা, দুটি টুপি, টয়লেট পেপার, মেছওয়াক, ব্রাশ ইত্যাদি সাথে আনতে হবে । তবে সকল প্রকার রঙ্গিন গেঞ্জি, টুপি এবং ছাপার লুঙ্গি ব্যবহার করা নিষেধ ।