অভিভাবকদের জন্য নিয়মাবলী এপ্রি. 02, 2026
- নির্ধারিত সময় ছাড়া টেলিফোন করে বা সাক্ষাতের অনুরোধ করে ছেলের লেখাপড়ায় বিঘ্নতা সৃষ্টি করা যাবে না ।
- বিশেষ প্রয়োজনে পূর্ব যোগাযোগের মাধ্যমে মাসে একবার ছুটি নেওয়া যাবে, যার সময়কাল বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত ।
- সাক্ষাত ও ফোনে যোগাযোগের সময় আসরের পর থেকে মাগরিবের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত এবং প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ।
- পড়া ও ঘুমের সময় কোনভাবেই শ্রেণি কক্ষে বা ছাত্রাবাসে প্রবেশ সম্পূর্ণ নিষেধ ।
-
মহিলা অভিভাবকগণ সাক্ষাত কক্ষ ব্যতিত মাদরাসার ভিতরে দেখা সাক্ষাত করতে পারবেন না এবং অভিভাবকগণ ছাত্রের কাছে নগদ টাকা পয়সা দিতে পারবেন না ।