বিভাগসমূহের বিস্তারিত বিবরণ এপ্রি. 02, 2026

হাফেজ মাওলানা  মাহবুবুর রহমান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান
বিভাগসমূহের বিস্তারিত বিবরণ

মাদ্রাসায় মূলত পাঁচটি বিভাগ রয়েছে: মক্তব, নাজেরা, কিতাব, হেফজ এবং তাদিব ।

 

 

  •  

    মক্তব বিভাগ (নুরানী তালিমুল কুরআন): স্কুলে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত পড়তে ৪-৫ বছর সময় লাগলেও, এখানে জেনারেল বিভাগসহ তিন বৎসরে তা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে । তাজভিদ ও তারতিলের সঙ্গে দ্রুত ও শুদ্ধ কোরআন শিক্ষা, প্রয়োজনীয় সূরা, মাসায়েল, হাদীস, দুআ, নামাজ ও জানাযা শিক্ষা দেওয়া হয় । বাংলা, ইংরেজী ও আরবী হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হয় এবং তৃতীয় বর্ষে তালীমুল কুরআন বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে ।

     

     

  •  

    নাজেরা ও হিফজ বিভাগ: দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা আন্তর্জাতিক মানের হাফেজ গড়ে তোলা হয় এবং আমল-আখলাকের প্রতি বিশেষ নেগরানি করা হয় । মাসিক প্রতিযোগিতা, সবিনা ও পরীক্ষার মাধ্যমে গ্রুপভিত্তিক পুরস্কারের ব্যবস্থা আছে । এখানে বাংলা, ইংরেজি, অংক পড়ানো হয় এবং ফারেগী হাফেজদের বেফাক ও তা'লীমী বোর্ডে পরীক্ষার সুযোগ রয়েছে ।

     

     

  •  

    কিতাব বিভাগ: এই বিভাগে ১ম বর্ষ (ইবতেদায়ী ও ৪র্থ শ্রেণি) থেকে ৬ষ্ঠ বর্ষ (কাফিয়া শরহে জামী) পর্যন্ত পড়ানো হয় । বেফাক, তানজীম বোর্ড ও তা'লীমী বোর্ডে পরীক্ষা দেওয়ার সুবিধা, সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ এবং আরবী ও ইংরেজী ভাষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় ।

     

     

  • তাদিব বিভাগ (নূরানী, নাজেরা ও হিফজ): যে সকল ছাত্র মেধাবী কিন্তু অমনোযোগী ও অনাগ্রহী, তাদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ও সি.সি. ক্যামেরার মাধ্যমে নজরদারীর বিশেষ ব্যবস্থায় পড়ানোর আয়োজন এটি । এই বিভাগের বয়সসীমা নূরানীতে অনুর্ধ্ব ১০ এবং হিফজে অনুর্ধ্ব ১৩ । এখানে সার্বক্ষণিক খাদেম ও নিরিবিলি পরিবেশের ব্যবস্থা আছে

ব্লগ তালিকায় ফিরে যান